News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খসে পড়ছে স্কুল বিল্ডিং-র দেওয়াল, পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন
Image

খসে পড়ছে স্কুল বিল্ডিং-র দেওয়াল, পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ২ মে : সালেমাতে প্রতিনিয়ত খসে পড়ছে স্কুল বিল্ডিং এর প্লাস্টার। ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা। নেই পর্যাপ্ত শিক্ষক। বৃহস্পতিবার এর প্রতিবাদ জানিয়ে সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

দীর্ঘদিন ধরে সালেমা কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে শিক্ষক সংকট। তার মধ্যে প্রতিনিয়তই খসে পড়ছে স্কুল বিল্ডিং-র প্লাস্টার। ক্লাস রুমে নেই বৈদ্যুতিক পাখা। বৃহস্পতিবার এই সমস্ত নানা অভিযোগ তুলে আন্দোলনে নামেন ছাত্র-ছাত্রীরা।

এদিন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং এই আন্দোলন থেকে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান ছাত্রছাত্রীরা। যদিও পরবর্তী সময়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিয়ে পথ অবরোধ মুক্ত করা হয়।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top