News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুত যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী, বিকল্প জাতীয় সড়কে অবরোধ
Image

বিদ্যুত যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী, বিকল্প জাতীয় সড়কে অবরোধ

আগরতলা, ২৯ এপ্রিল: বিদ্যুত যন্ত্রনায় প্রায় ৩ দিন ধরে অতিষ্ঠ ফটিকরায়ের গোকুলনগর বাজারের পাশে একটি গ্রাম। তাই বাধ্য হয়ে ফটিকরায় গঙ্গানগর মেইন রোডে ২০৮ নং বিকল্প জাতীয় সড়কে অবরোধ করেন এলাকাবাসী। ফলে অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুত যন্ত্রনায় প্রায় ৩ দিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছে ফটিকরায়ের গোকুলনগর বাজারের পাশে একটি গ্রাম। একাধিকবার দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়ে ফটিকরায় গঙ্গানগর মেইন রোডে ২০৮ নং বিকল্প জাতীয় সড়কে রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। তাঁদের দাবি, গোকুলনগর এলাকায় ঘনঘন বিদ্যুৎ না থাকায় দপ্তরের প্রতি ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী পথ অবরোধে করে।

এলাকাবাসীরা আরও জানান বিদ্যুৎ না থাকার কারণে জল কষ্টে ভুগছে এলাকাবাসী। এদিকে, রাস্তা অবরোধতে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top