News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবীপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত ভানুলাল দাস
Image

দেবীপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত ভানুলাল দাস

আগরতলা, ২৭ এপ্রিল:দেবীপুর রাজারটিলা এলাকায় জমি দখল সংক্রান্ত বিবাদের জেরে শনিবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হলেন ভানুলাল দাস। আহত ভানুলাল দাস ও অভিযুক্ত ক্ষিতীশ দাস ভায়রা সম্পর্কে আত্মীয়। একদিকে ভানুলাল দাস অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, অপরদিকে ক্ষিতীশ দাস শাসক দলের চুনোপুঁটি নেতা হিসেবে এলাকায় পরিচিত এবং প্রভাবশালী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি থেকে পাওয়া ভানুলাল দাসের সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল ক্ষিতীশ দাসের তিন ছেলে—দিলীপ দাস, প্রদীপ দাস এবং তপন দাস। যদিও বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশি সভা হয়েছে, তবুও প্রভাব খাটিয়ে বারবার ভানুলাল দাসের উপর আক্রমণ চালানো হচ্ছিল।
শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা ভানুলাল দাসকে একা পেয়ে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top