কাঠুয়া, ২৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ফের শুরু হয়েছে এনকাউন্টার। জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বৃহস্পতিবার কাঠুয়ার রাজবাগের ঘাটি যুথানা এলাকার জাখোলে গ্রামের কাছে গুলির লড়াই শুরু হয়েছে। এনকাউন্টারে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালেই জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়া যায়, তারপরই গোটা এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

কাঠুয়ায় জঙ্গিদের গতিবিধির পরই এনকাউন্টার, দুই পুলিশ কর্মী আহত
Releated Posts
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…
ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা
কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…


















