News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেল পুলিশ কর্মীকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী
Image

জেল পুলিশ কর্মীকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী

বিশ্রামগঞ্জ, ২৫ মার্চ : মঙ্গলবার বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর এডিসি ভিলেজে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা, যা স্থানীয় জনগণের মধ্যে আগরতলা টাটা কালী বাড়ির ঘটনার পুনরাবৃত্তি হিসেবে আলোচিত হচ্ছে। অভিযুক্ত জেল পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরাকে তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন জনতার সামনে ধরে চুলে টানা হেঁচড়া করে এবং পায়ের জুতো দিয়ে পেটা করার পর পুলিশকে হস্তান্তর করেন।

জানা গেছে, শম্ভু ত্রিপুরা, যিনি বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত ছিলেন, রংমালা এডিসি ভিলেজের এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে শম্ভুর স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন রংমালা এডিসি ভিলেজ এলাকায় পৌঁছে শম্ভুকে ওই মহিলার সঙ্গে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন।

এরপর উত্তেজিত জনতা এবং শম্ভু ত্রিপুরার দ্বিতীয় স্ত্রী ওই বিবাহিত মহিলাকে চুলে টানা হেঁচড়া করে মারধর করতে থাকেন, ফলে মহিলা মাটিতে পড়ে যান। অন্যদিকে, শম্ভু ত্রিপুরার প্রথম স্ত্রী নিজের পায়ের জুতো খুলে স্বামীকে তাকে জনতার সামনে জুতোপেটা করে, তারপর পুলিশের হাতে তুলে দেন।

এদিকে, বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোনরকম ভাবে উত্তেজিত জনতার সামনে থেকে অভিযুক্ত পুলিশ কর্মী সহ সেই মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। ঘটনাটিকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top