News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির প্রবৃদ্ধি হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর
Image

সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির প্রবৃদ্ধি হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ মার্চ: আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সারা রাজ্যে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের সমস্যার বিষয়ে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের তারাকাচিহ্ন বিহীন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, রাজ্যে চুরি ও ডাকাতি বৃদ্ধি পায়নি।

তিনি জানান, ২০২৩ সনের তুলনায় ২০২৪ সনে চুরির মামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালে নথিভুক্ত চুরির সংখ্যা ছিল ২৭৯টি, যা ২০২৪ সালে কমে ২২৮টি হয়েছে।

অপরদিকে, ডাকাতির মামলার পরিসংখ্যান সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সনে ২০২৩ সনের তুলনায় ডাকাতির মামলার সংখ্যা অপরিবর্তিত ছিল এবং কোনো নতুন বৃদ্ধি ঘটেনি, যেখানে ২০২৩ সনে ডাকাতির মামলা ছিল ৪টি।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top