News Flash

  • Home
  • দিনের খবর
  • “এটা কমেডি নয় অশ্লীলতা”, শিন্ডেকে নিয়ে কৌতুক প্রসঙ্গে সাইনা
Image

“এটা কমেডি নয় অশ্লীলতা”, শিন্ডেকে নিয়ে কৌতুক প্রসঙ্গে সাইনা

মুম্বই, ২৪ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী কুণাল কামরার বিরুদ্ধে। শিবসেনার কর্মী-সমর্থকদের রোষের মুখে পড়েছেন এই কৌতুকশিল্পী। কুণালের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর-ও দায়ের হয়েছে। এবার কুণালকে আক্রমণ করলেন শিবসেনা নেত্রী সাইনা এনসি।

সোমবার সাইনা বলেছেন, “আপনি মহারাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বলছেন এবং তারপর সেটিকে কমেডিকে বলছেন। এটা কমেডি নয় বরং অশ্লীলতা। এই কুণাল কামরা কে, যাকে ইউবিটি (উদ্ধব ঠাকরে শিবির) একটি বিভ্রান্তিকর কৌশল হিসেবে ভাড়া করেছে এবং পুতুল হিসেবে ব্যবহার করেছে? আপনি কি সস্তা প্রচারের জন্য এই পর্যায়েও যেতে পারেন? সম্ভবত আপনি জানেন না, একনাথ শিন্ডে একজন অটোরিকশা চালক ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top