News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের শিবপুরীতে উল্টে গেল নৌকা, ৩ মহিলা-সহ ৭ জন নিখোঁজ
Image

মধ্যপ্রদেশের শিবপুরীতে উল্টে গেল নৌকা, ৩ মহিলা-সহ ৭ জন নিখোঁজ

শিবপুরী, ১৯ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের শিবপুরীতে পুণ্যার্থীদের নিয়ে উল্টে গেল একটি নৌকা। মঙ্গলবার সন্ধ্যায় শিবপুরীর খানিয়াধন থানার অন্তর্গত মাতা টিলা বাঁধের কাছে পুণ্যার্থীবোঝাই একটি নৌকা উল্টে যায়। নৌকা উল্টে যাওয়ার পর থেকেই ৩ মহিলা-সহ ৭ জন নিখোঁজ রয়েছেন। শিবপুরীর পুলিশ সুপার অমন সিং রাঠোর জানিয়েছেন, আটজন নিরাপদে বেরিয়ে এসেছেন। ডুবে যাওয়া ৭ জনের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

শিবপুরীর এসপি অমন সিং রাঠোর বলেছেন, “… মাতা টিলা বাঁধের ব্যাকওয়াটারে একটি প্রাচীন মন্দির রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা সেখানে যাচ্ছিলেন। নৌকাটি ডুবে যায় এবং সাতজন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে তিনজন মহিলা এবং চারটি শিশু। আটজন প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে… ব্যাকওয়াটারটি একটি বিশাল এলাকা, এবং দুর্ভাগ্যবশত, নিখোঁজ মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।”

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেছেন, “প্রাণ হারানো ৭ জনের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। নৌকা চালানোর সময় আমাদের সকলের সতর্ক থাকা উচিত। যারা মারা গেছেন তাদের প্রতি আমার সমবেদনা…”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top