News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজপথে রহস্যজনক মৃত্যু, জিএসটি সুপারিনটেনডেন্ট মৃতদেহ উদ্ধার
Image

রাজপথে রহস্যজনক মৃত্যু, জিএসটি সুপারিনটেনডেন্ট মৃতদেহ উদ্ধার

ধর্মনগর, ১৭ মার্চ: রাজপথে রহস্যজনক মৃত্যু ঘটেছে জিএসটি সুপারিনটেনডেন্ট হেমন্ত রায়ের। গত রাতে ধর্মনগরের কালী দিঘির পাড় রাস্তায় রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, হেমন্ত রায় শিলচরের তারাপুর এলাকার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ৭-৮ মাস যাবৎ ধর্মনগরে ছিলেন।

ঘটনার প্রাথমিক তদন্ত অনুযায়ী, তার মাথায় আঘাতের ফলে মৃত্যু হতে পারে বলে মনে করছেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে মৃত্যু কীভাবে এবং কেন ঘটেছে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, টমটম থেকে আচমকা রাস্তার উপর পড়ে অচৈতন্য হয়ে যান হেমন্ত রায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মাঝপথে দমকল কর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হেমন্ত রায়ের মুখ ও নাক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

ঘটনার পর দমকল কর্মীরা জানিয়েছেন, তাদের কাছে একটি দুর্ঘটনার খবর আসে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা হেমন্ত রায়ের রক্তাক্ত দেহ ছাড়া আর কিছুই পাননি। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

প্রথমিক তদন্তে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায়নি, তাই পুলিশের তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top