News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেট যুবসমাজ, মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে : সাংসদ
Image

কেন্দ্রীয় বাজেট যুবসমাজ, মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে : সাংসদ

নয়াদিল্লি, ১১ মার্চ: কেন্দ্রীয় বাজেট দেশের যুবসমাজ, মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে। আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে গোটা দেশ লাভবান হবে। এই বাজেটে ৭.৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া, এই বাজেটের মাধ্যমে দেশকে আর্থিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনা নির্মলা সীতারামন করেছেন। দেশের জনি এতো বড় গুরু দায়িত্ব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনই করতে পারেন।পাশাপাশি, এই বাজেট যুবসমাজ, মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে মনিপুর নয় গোটা দেশ আর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই লাভবান হবে। বিগত দিনে কংগ্রেসের আমলে মণিপুরের কোনো উন্নয়ন হয় নি। কিন্তু বিজেপি সরকারের আমলে মনিপুরে উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে। সাথে তিনি যোগ করেন, ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনিপুরের বাজেটে ১৪৩ গুন বৃদ্ধি করেছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top