News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ দোকান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
Image

নিজ দোকান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
বটতলা শ্যামশ্রী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় নিজ দোকান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বটতলা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম জয়দেব দত্ত। তার বাড়ি নরসিংগড়ে। রবিবার তার নিজের দোকান থেকেই উদ্ধার হয়েছে তার মৃতদেহ।

বটতলা ফাঁড়ির পুলিশ জানিয়েছেন, একটি খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান একটি ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ময়নাতদন্তের পরে আসল তথ্য অনুসন্ধান করা যাবে।
মৃত ব্যক্তির সহকর্মী অর্থাৎ ব্যবসায়িক পার্টনার সুদীপ ঘোষ জানান, উনার কাছে বাজার থেকে ফোন যায় যে একটি দেহ উদ্ধার হয়েছে। ঘটনার পরেই দোকানে এসে তিনি দেখতে পান তার সহকর্মী আত্মহত্যা করেছে। সে দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিল। তার কারণেই সে আত্মহত্যা করেছে বলে, প্রাথমিক ধারণা সুদীপ ঘোষের। এদিকে মৃতের পরিবারের অভিযোগ সুদীপ ঘোষই থাকে খুন করেছে।। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

Releated Posts

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতার মন্তব্যের নিন্দা, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

পাড়ায় পাড়ায় ছোট রথে জমে উঠল রাজধানীর রথযাত্রা, উচ্ছ্বাসে মাতল কচিকাঁচারা

আগরতলা, ১৬ জুলাই: রাজধানীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে ঘিরে বড় রথের পাশাপাশি ছোট রথেও জমে উঠল উৎসবের আবহ। প্রতি…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top