News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারের অপদার্থতার কারণে শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে : এসএফআই
Image

বিজেপি সরকারের অপদার্থতার কারণে শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে : এসএফআই

আগরতলা, ৫ মার্চ : ত্রিপুরার মেডিকেল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিজেপি সরকারের অপদার্থতার কারণে শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন এস.এফ.আই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তাই এরই প্রতিবাদে আগামী ৭ মার্চ এসএফআই এবং টিএসউ তরফে রাজ্পথে বিক্ষোভ মিছিল করা হবে।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের এক শিক্ষিকা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই বাম যুব সংগঠনের তরফ থেকে সুষ্ঠ তদন্ত দাবিতে মেডিকেল কলেজের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল।

এদিন তিনি আরো বলেন, মেডিকেল কলেজে মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষায় কম নম্বর দিয়ে ভবিষৎ নষ্ট করে দেওয়ার ও অভিযোগ উঠছে। তাছাড়া, অর্থের বিনিময়ে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার মতো জঘন্যতম অপরাধের সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত মেডিকেল কলেজের অধিকর্তা তরফ থেকে কোনো কমিটি গঠন করে তদন্ত করা হয় নি। আশ্চর্য্যের বিষয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা এবিষয়ে মুখ খুলতে চাইছেন না। বিজেপি সরকারের অপদার্থতার কারণে মেডিকেল কলেজে পর্যন্ত দুর্নীতি পৌঁছে গিয়েছে বলে দাবি করেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top