News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটির প্রদত্ত বিবৃতি আগরতলা পুর নিগমে
Image

সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটির প্রদত্ত বিবৃতি আগরতলা পুর নিগমে

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি ১৩ নং ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করেছে আগরতলা পুর নিগমে। এতে বলা হয়েছে, ১৩ নং ওয়ার্ডের দুর্গা চৌমুহনী ব্রিজের উত্তরাংশ থেকে বড়জলা পর্যন্ত রাস্তার দুই পাশে পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে। তবে, স্থানীয় জনগণের মধ্যে এই ড্রেন নির্মাণের বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ড্রেন নির্মাণের আগে সরকারী উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার জরীপ করা হয়েছিল এবং যারা বেআইনিভাবে সরকারি জায়গা দখল করেছিলেন, তাদের জায়গা দখলমুক্ত করে কাজ শুরু করা হয়। কিন্তু জরীপকালে ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের বসতবাড়ির কিছু অংশ সরকারি জায়গার উপর থাকার বিষয়টি চিহ্নিত করা হয়। অথচ, বর্তমানে ড্রেন নির্মাণকালে এক অজ্ঞাত কারণে প্রদীপ চন্দের দখল করা সরকারি জায়গাটি অক্ষত রেখে কাজ চলছে, যা সরকারী নিয়মবিধির লঙ্ঘন এবং স্থানীয় জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার জনগণ এবং যারা জায়গা দখলমুক্ত করে বাড়িঘর হারিয়েছেন, তারা প্রশাসনের পক্ষ থেকে এই পক্ষপাতিত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তাই, সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি প্রশাসনের কাছে উপযুক্ত এবং নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

এছাড়া, কমিটি পুর নিগমের কাছে অনুরোধ করেছে, প্রদীপ চন্দের বেআইনিভাবে দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করে ড্রেনের কাজ অব্যাহত রাখার পাশাপাশি সরকারের নিয়মনীতি অনুসরণ করে পুর নিগমকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top