News Flash

  • Home
  • দিনের খবর
  • জনগণের ক্রমবর্ধমান চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে দিল্লি সরকার : ভি কে সাক্সেনা
Image

জনগণের ক্রমবর্ধমান চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে দিল্লি সরকার : ভি কে সাক্সেনা

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): জনগণের ক্রমবর্ধমান চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে দিল্লি সরকার। আশাপ্রকাশ করে বললেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। মঙ্গলবার দিল্লি বিধানসভায় অভিভাষণের সময় উপ-রাজ্যপাল সাক্সেনা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্র ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রার্থনা, সবকা সম্মান’ আমার সরকারের পথপ্রদর্শক হবে। আমার সরকার জনগণের ক্রমবর্ধমান চাহিদা ও প্রত্যাশার পূরণ করবে। আমার সরকার এই ১০টি ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেবে- দুর্নীতিমুক্ত প্রশাসন, নারীর ক্ষমতায়ন, দরিদ্রদের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি, সুশিক্ষার মডেল, বিশ্বমানের রাস্তা, পরিষ্কার ও দূষণমুক্ত দিল্লি, পরিষ্কার যমুনা, পরিষ্কার জল, এবং অননুমোদিত উপনিবেশগুলি নিয়মিতকরণ।”

উপ-রাজ্যপাল সাক্সেনা আরও বলেছেন, “আমরা সব বিভাগের প্রধানদের নির্দেশ দিয়েছি ১০০-দিনের পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজের একটি রূপরেখা তৈরি করতে, যা করা দরকার। আমার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ক্যাগ রিপোর্টটি অ্যাসেম্বলিতে পেশ করা হবে এবং সবার সামনে উপস্থাপন করা হবে, যা পূর্ববর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ করবে এবং সেগুলি নিয়ে কাজ করতে আমাদের সহায়তা করবে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top