News Flash

  • Home
  • দেশ
  • অতিশী-সহ ১১ জন এএপি বিধায়ক সাসপেন্ড, বিধানসভা চত্বরে বিক্ষোভ-প্রতিবাদ
Image

অতিশী-সহ ১১ জন এএপি বিধায়ক সাসপেন্ড, বিধানসভা চত্বরে বিক্ষোভ-প্রতিবাদ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভায় অনভিপ্রেত আচরণের জন্য দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা-সহ মোট ১১ জন আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা। এই ১১ জন বিধায়কের মধ্যে সঞ্জীব ঝা, গোপাল রাইও রয়েছেন। মঙ্গলবার বিধানসভায় উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার অভিভাষণের সময় এএপি বিধায়করা হইহট্টগোল করেন, এরপরই ১১ জন এএপি বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়।

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বাইরে বিক্ষোভ-প্রদর্শন করেন এএপি বিধায়করা। অতিশী বলেছেন, “বিজেপি মুখ্যমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট মন্ত্রীদের দফতরে ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি প্রতিস্থাপন করেছে। প্রধানমন্ত্রী মোদী কি ডঃ বিআর আম্বেদকরের চেয়ে বড়? যতক্ষণ না পর্যন্ত ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতি বসানো হবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।” গোপাল রাই বলেছেন, “যেভাবে আম্বেদকর ও শহীদ ভগৎ সিংকে অসম্মান করা হয়েছে, তাতে বিজেপির অভিপ্রায় বোঝা যাচ্ছে।”

—————

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top