News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত বিজেন্দ্র গুপ্তা, শুভেচ্ছা জানালেন রেখা
Image

দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত বিজেন্দ্র গুপ্তা, শুভেচ্ছা জানালেন রেখা

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রোহিনীর বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা। সোমবার বিজেন্দ্র গুপ্তা দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর তাঁকে অধ্যক্ষের আসন পর্যন্ত নিয়ে যান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। বিজেন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অধিবেশন চলাকালীন এদিন দিল্লি বিধানসভার অভ্যন্তরে এএপি বিধায়করা বিক্ষোভ দেখান। অতিশী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ডঃ বি আর আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। স্পিকার বিজেন্দর গুপ্তা বলেছেন, “আপনার এটিকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করা উচিত ছিল না। বিরোধীরা সভা সুচারুভাবে চালাতে চায় না। এএপি সভার কাজকে ব্যাহত করার উদ্দেশ্য নিয়ে এসেছে। সভার মর্যাদা বজায় রাখুন।” হট্টগোলের মধ্যেই সভার কার্যক্রম ১৫ মিনিটের জন্য মুলতবি করা হয়।

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top