News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন দূর্গাপুর এলাকায় পুলিশ কর্মী দিলীপ সরকারের ভাড়াটিয়া বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় ভাড়াটিয়া সুকান্ত সরকার ও বিপাশা মল্ল সরকার দম্পতি এবং তাদের ছেলে আদিত্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। তবে ঘরের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বেশ কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, এই ঘটনায় বাড়ির সমস্ত কিছু সহ একটি অটো গাড়ি পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায়।

আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, অগ্নিকাণ্ডের এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছেন গোটা এলাকায়।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top