News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন, ১৮টি নীতি উন্মোচন প্রধানমন্ত্রীর
Image

ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন, ১৮টি নীতি উন্মোচন প্রধানমন্ত্রীর

ভোপাল, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শিল্প, স্টার্টআপ ও আরও অনেক বিষয়ে মধ্যপ্রদেশ সরকারের ১৮টি নীতি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারতের ইতিহাসে এই প্রথমবার এমন সুযোগ এসেছে, যখন গোটা বিশ্ব ভারতকে নিয়ে এতটা আশাবাদী। সাধারণ মানুষ হোক, অর্থনৈতিক নীতি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশ অথবা প্রতিষ্ঠান, প্রত্যেকেরই ভারতের কাছে অনেক প্রত্যাশা রয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “গত কয়েক সপ্তাহে যে মন্তব্যগুলি এসেছে তা ভারতের প্রতিটি বিনিয়োগকারীর উৎসাহ বাড়িয়ে তুলবে। মাত্র কয়েকদিন আগে, বিশ্বব্যাঙ্ক বলেছিল, আগামী বছরগুলিতে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি থাকবে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর একজন প্রতিনিধি বলেছেন, বিশ্বের ভবিষ্যত ভারতে। কয়েকদিন আগে জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের একটি সংস্থা ভারতকে সৌরশক্তির পরাশক্তি বলে অভিহিত করেছে। এই সংস্থাটি আরও বলেছে, যখন অনেক দেশ কেবল কথা বলে, ভারত ফলাফল দেখায়।”

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top