News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের
Image

ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : ফের অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, গত ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। প্রায় ১৮০৮৭টি এসটিজিটি শূণ্যপদ রয়েছে। তারপর টিআরবিটি এসটিজিটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেনা।

তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু টি আর বিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। তাই আজ আবারও অতিসত্বর ফল প্রকাশের দাবিতে টি আর বি টি দপ্তরে সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা । সাথে তাঁরা মুখ্যমন্ত্রী নিকট গুরুত্বপূর্ণ সহকারে এবিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top