News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলসীমুড়ায় বিএসএফ’র সিভিক এ‍্যকশান প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

কলসীমুড়ায় বিএসএফ’র সিভিক এ‍্যকশান প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ ফেব্রুয়ারি:
বিএসএফ ৪৯ নম্বর ব‍্যাটেলিয়নের উদ্যোগে কলসীমুড়ায় সিভিক এ‍্যকশান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রবিবার সকাল এগারো ঘটিকার সময় নগর দ্বাদশ শ্রেণি বিদ‍্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসএফের ৪৯ নম্বর ব‍্যাটেলিয়নের কমান্ডেন্ট অজিত কুমার, ব‍্যাটেলিয়নের টুআইসি আনন্দ আরজু, ডেপুটি কমান্ডেন্ট গৌরব কুমার, কলসীমুড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকগন।

এদিনে অনুষ্ঠানের সূচনালগ্নে আলোচনা রাখতে গিয়ে কমান্ডেন্ট অজিত কুমার বলেন আমাদের দেশ রক্ষার্থে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী জোয়ানদের সাথে স্থানীয়ভাবে লোকজনদের সহযোগিতার মনোভাব থাকতে হবে। স্থানীয়ভাবে যদি জোয়ানরা তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে সহযোগিতা না পায় তাহলে জোয়ানদের পক্ষে দায়িত্ব পালন অনেকটা কঠিন হয়ে দাড়ায়। পাশাপাশি তিনি বলেন গ্রামের লোকজন তথা দরিদ্র পরিবার থেকে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতে গিয়ে বিভিন্ন সমস‍্যার সন্মুখীন হতে হচ্ছে। তাই তাদের দারিদ্রতার কথা বিবেচনা করে এদিনে নগর দ্বাদশ শ্রেণি বিদ‍্যালয়ের বিভিন্ন ক্লাশের ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়া এবং খেলাধুলার বিভিন্ন সরন্জাম তোলে দেওয়া হয়। পাশাপাশি গ্রামের বিভিন্ন যুবক- যুবতি সহ বয়োবৃদ্ধদের হাতেও রকমারি সরন্জাম তোলে দেওয়া হয়। সব মিলিয়ে এদিনে মোট বাইশ ধরনের রকমারি আইটেম ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণির মানুষের হাতে তোলে দেওয়া হয়। তবে বিএসএফ কর্তৃক এমন অনুষ্ঠানে এলাকার মানুষ বিশেষ উপকৃত হন।

Releated Posts

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top