News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর আই এস অফিসের ৯ জন কর্মীকে একসাথে শোকজ
Image

কাঞ্চনপুর আই এস অফিসের ৯ জন কর্মীকে একসাথে শোকজ

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয় ও শিক্ষা আধিকারিকদের কার্যালয়গুলোর কাজকর্ম আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত রেখেছেন ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তর জেলার কাঞ্চনপুর স্কুল পরিদর্শনে গিয়ে দপ্তরের যুগ্ম অধিকর্তা রাকেশ দেববর্মা দেখতে পান যে কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক অফিসের ৯ জন কর্মচারী নির্ধারিত সময়ের অনেক পর পর্যন্ত অফিসে উপস্থিত হননি।

এই অনিয়ম ও দায়িত্বহীন আচরণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বুনিয়াদি শিক্ষা অধিকারের অধিকর্তা শ্রী এন সি শর্মা একসঙ্গে সংশ্লিষ্ট ৯ জন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনুপস্থিতির উপযুক্ত ব্যাখ্যা দেন এবং কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব প্রদান করেন।

এটি প্রথমবার নয়, এর আগেও বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভাব লক্ষ্য করেছেন এবং তা সংশোধনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষা পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ রাখতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে যথাযথ সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিতে হবে।

বিদ্যালয়গুলির সার্বিক কার্যকারিতা ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের আকস্মিক পরিদর্শন ও কড়া প্রশাসনিক পদক্ষেপ ভবিষ্যতেও চলবে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top