News Flash

  • Home
  • দিনের খবর
  • লালু রাজ আরও কোনও দিন ফিরবে না বিহারে, তেজস্বীকে কটাক্ষ গিরিরাজের
Image

লালু রাজ আরও কোনও দিন ফিরবে না বিহারে, তেজস্বীকে কটাক্ষ গিরিরাজের

পাটনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): লালু রাজ আর কোনও দিন ফিরবে না বিহারে, আরজেডি নেতা তেজস্বী যাদবকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেছেন বিহারে তাঁরা সরকার গঠন করবেন, তেজস্বীর এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “তেজস্বী যাদবকে বিষয়গুলি কল্পনা করা থেকে কে আটকাতে পারে?”

শনিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “তিনি মনে মনে সরকার গঠন করতে চাইলে, তা করতেই পারেন। কিন্তু প্রকৃত সরকার জনগণই ঠিক করবে এবং তাঁরা জানে লালু রাজ বিহারে আর ফিরবেন না।” মহাকুম্ভ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “লোক তাঁদের নিজস্ব ধারণার ভিত্তিতে কথা বলছে। কিন্তু সনাতন ধর্মকে অপমান করা ঠিক নয়।”

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top