News Flash

  • Home
  • দেশ
  • ট্যাংরাকান্ডে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু
Image

ট্যাংরাকান্ডে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ট্যাংরাকান্ডে অভিযোগের ভিত্তিতে এবার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার ট্যাংরায় একই বাড়ির তিনটি আলাদা ঘর থেকে উদ্ধার হয়েছিল তিনজনের মৃতদেহ। তাদের মধ্যে দুজন মহিলা এবং একজন নাবালিকা। তাদের প্রত্যেকেরই হাতের শিরা কাটা ছিল। মৃত দুই গৃহবধূরা হলেন সুদেষ্ণা দে এবং রোমি দে। আর নাবালিকার নাম প্রিয়ম্বদা। এদের মধ্যে সুদেষ্ণা দে’র বাবা থানায় অভিযোগ জানিয়ে মামলা রুজু করেছেন। তাঁর দাবি মেয়েকে খুন করা হয়েছে। স্পষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি।

ট্যাংরার এই রহস্য মৃত্যুর ঘটনায় এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। প্রথমত বাড়ির সবার যদি একসাথে আত্মহত্যা করার পরিকল্পনা থেকে থাকে তাহলে তারা আলাদা আলাদা ভাবে কেন করলেন? মৃতদেহগুলি যদি দোতলায় থাকে, তাহলে ম্যাজেনাইন ফ্লোরে রক্তের দাগ কেন? মঙ্গলবার দিনভর পাওনাদাররা এসে ডাকাডাকি করার পরেও কেউ দরজা খোলেনি কেন? তাহলে কি আরও আগে মহিলাদের মৃত্যু হয়েছিল? বিষয়টা লুকোতেই কি বাড়ির পুরুষরা দরজা খোলেননি? একই দাবি পাশের বাড়ির কেয়ারটেকারের।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে আসলে কারণ কী? কেন মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের? সেটা পোস্টমর্টেম রিপোর্ট থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি। একইসাথে তিনি জানিয়েছেন ভিসেরার কেমিক্যাল পরীক্ষাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে ওই পরিবারের আহত সদস্যরা সুস্থ হলেই তাঁদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মনোজ ভার্মা।

ভাবাচ্ছে আরও একটা বিষয়। তা হল বাড়ির সবার যদি পরিকল্পিতভাবে আত্মহত্যা করা পরিকল্পনা থেকেই থাকে তাহলে ৩ জন মহিলা মারা গেলেন অথচ তিনজন পুরুষ এখনও জীবিত? তাই আবারও প্রশ্ন উঠছে আত্মহত্যা না কি খুন? কী কারণে এই চরম পরিণতি হল একই পরিবারের তিন সদস্যের?

পরিবারের জীবিত সদস্যরাই প্রথম পুলিশকে আত্মহত্যার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, সকলে একসঙ্গে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ খেয়েছিলেন। হাতের শিরা কেটে তিনজন আত্মহত্যা করেছেন। আর তাঁরা আত্মহত্যা করার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে নাবালক সহ দুই ভাই স্বাভাবিক ছন্দেই গাড়িতে উঠছেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top