News Flash

  • Home
  • দিনের খবর
  • আলহাবাদিয়াকে ভৎসর্না সুপ্রিম কোর্টের, রক্ষাকবচও পেল বিতর্কিত ইউটিউবার
Image

আলহাবাদিয়াকে ভৎসর্না সুপ্রিম কোর্টের, রক্ষাকবচও পেল বিতর্কিত ইউটিউবার

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): কুরুচিকর ও আপত্তিজনক মন্তব্যের জন্য ইউটিউবার রণবীর আলহাবাদিয়াকে তীব্র ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। তবে, রণবীরকে সুরক্ষা কবচও প্রদান করেছে সুপ্রিম কোর্ট। “ইন্ডিয়াস গট লেটেন্ট” নামক একটি শো-তে ‘জঘন্য’ মন্তব্যের জন্য দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পাশাপাশি রণবীর অভিযোগ করেছে, সে নাকি প্রাণনাশের হুমকিও পাচ্ছে। যদিও, মঙ্গলবার রণবীরকে অন্তর্বর্তী সুরক্ষা কবচ প্রদান করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আলহাবাদিয়া এবং তার সহযোগীদের কিছু সময়ের জন্য শো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

তদন্তে পূর্ণ সহযোগিতার শর্তে রণবীরকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, আলহাবাদিয়ার লজ্জিত হওয়া উচিত। আমরা আইভরি টাওয়ারে নেই এবং আমরা জানি সে কোথা থেকে কন্টেন্ট কপি করেছে। আলহাবাদিয়াকে ভৎসর্না করে সুপ্রিম কোর্ট বলেছে, “আপনি যে শব্দ চয়ন করেছেন, বাবা-মা লজ্জিত হবে, বোনেরা লজ্জিত হবে। সমগ্র সমাজ লজ্জিত হবে। বিকৃত মস্তিকের পরিচয়। আপনি এবং আপনার সঙ্গীরা এই হীনতার স্তরে চলে গেছেন। আমাদের একটি বিচার ব্যবস্থা আছে, আইনের শাসনে আবদ্ধ।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top