News Flash

Image

পিস্তল সহ গ্রেফতার দুই

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : সিধাই থানায় ডিসেম্বর মাসে রুজু হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে জগতপুর এলাকা থেকে ৭ এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।

সিধাই থানা পুলিশ জানিয়েছে, ডিসেম্বর মাসে আর্মস অ্যাক্ট অনুযায়ী সিধাই থানায় একটি মামলা রুজু হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জগতপুর এলাকা থেকে রাজকুমার দেবনাথ ও পলাশ পাল-সহ আরও একজনকে গ্রেফতার করে। ওইদিন তল্লাশি করেও তাদের বাড়িতে কোনো অস্ত্র পাওয়া যায় নি।

পুলিশ আরো জানায়, অভিযুক্তদের রিমান্ড চলাকালীন ধৃত রাজকুমার দেবনাথের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাজকুমার দেবনাথের বাড়িতে তল্লাশি চালানো হয়। তখন একটি সেভেন এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ উল্লেখ্য ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তদের তিন দিনের রিমান্ডে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top