News Flash

  • Home
  • দিনের খবর
  • নয়া মুখ্য নির্বাচন কমিশনার বাছতে বৈঠক সোমবার, দৌড়ে এগিয়ে জ্ঞানেশ
Image

নয়া মুখ্য নির্বাচন কমিশনার বাছতে বৈঠক সোমবার, দৌড়ে এগিয়ে জ্ঞানেশ

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমারের কর্মকালের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে আগামী ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। সার্চ কমিটি মনোনীত পাঁচজন শীর্ষস্তরের আধিকারিকের নাম থেকে রাজীবের উত্তরসূরি বেছে নেওয়া হবে। সূত্রের খবর, এই পদের দৌড়ে এগিয়ে আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন জ্ঞানেশ। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সেই নির্বাচন হবে। পাশাপাশি আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল নির্বাচনও পরিচালনা করবেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন রাজীব কুমার। সম্প্রতি দিল্লি নির্বাচনের সময় আম আদমি পার্টির তরফে একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কংগ্রেসও তাঁর বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর মেয়াদ শেষ হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top