News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম কাজে সম বেতন প্রদান সহ ছয় দফা দাবিতে ডেপুটেশন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের
Image

সম কাজে সম বেতন প্রদান সহ ছয় দফা দাবিতে ডেপুটেশন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: সম কাজে সম বেতন প্রদান সহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে গোর্খাবস্তি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড অফিসে ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ।

এদিন সংঘের এক কর্মী বলেন, ত্রিপুরার বুকে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের অধীনস্ত অনিয়মিত শ্রমিকরা প্রতিদিন প্রয়োজনীয় রান্নার গ্যাস জ্বালানি সরবারহ পরিষেবা নিষ্ঠার সহিত দিয়ে থাকেন। তাই সংঘের তরফ থেকে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল, কর্মীদের কাজের জ্যেষ্ঠতা, দক্ষতা এবং পদবী অনুসারে পর্যালোচনার মাধ্যমে মাসিক বেতন স্কেল নির্ধারণ করা, সম কাজের সমবেতন পরিকাঠামো নির্ধারণ করা, নিজ খরচে কর্মীদের অফিস থেকে কাজের স্থানে যাওয়ার দুরত্ব বিবেচনা করে যাতায়াতের খরচ প্রদান করা, বেতনক্রমের মান বৃদ্ধি করা সহ ছয় দফা দাবি জানানো হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top