News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব পরিবার
Image

লেফুঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব পরিবার

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : বুধবার রাতে লেফুঙ্গা ব্লকের অন্তর্গত মানিয়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক শচীন্দ্র দেব্বর্মার বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে দেববর্মা পরিবারের সর্বস্বান্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরে রাখা নগদ ৭০ হাজার টাকা, যা শচীন্দ্র দেব্বর্মার ছেলের স্ত্রীর ডেলিভারির জন্য জমানো ছিল, তা সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় এক লক্ষ টাকারও বেশি মূল্যের ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন শচীন্দ্র দেব্বর্মা।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। রাতে বাড়িতে কেউ না থাকার কারণে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিবার আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি।

স্থানীয় প্রশাসন এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত করছে পুলিশ।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top