News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তের গোলে অমীমাংসিত গুডিসন পার্কের শেষ ডার্বি
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তের গোলে অমীমাংসিত গুডিসন পার্কের শেষ ডার্বি

লিভারপুল,১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ম্যাচের কয়েক সেকেন্ড বাকি। রোমাঞ্চকর লড়াইয়ে পর জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল। এখানেই পাল্টে গেল ম্যাচের চিত্র। জেমস তার্কোভস্কি দারুণ এক গোল করে ফেভারিট লিভারপুলকে রুখে দিয়ে এভারটন গুডিসন পার্কের শেষ ডার্বিকে

স্মরণীয় করে রাখল। ইংলিশ ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী গুডিসন পার্কের মরসুমের সবশেষ মার্সিসাইড ডার্বিটি বুধবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে।

১১ মিনিটে বেতোর গোলে এভারটন এগিয়ে যায়। ডি-বক্স থেকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন গিনি-বিসাউয়ের এই ফরোয়ার্ড।৫ মিনিট পরই সালাহর বক্সের থেকে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে সমতা টানেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর সেই বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান সালাহ। মার্সিসাইড ডার্বিতে এই নিয়ে অষ্টম গোল হয়ে গেল মিশরের এই ফরওয়ার্ডের, আর এর ৪ টি গোল তিনি করলেন গুডিসন পার্কে।

এরপর ৫ মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে আক্রমণে ওঠে আসে এভারটন। সেই আক্রমণে সতীর্থের থেকে বল পেয়ে তার্কোভস্কির ডান পায়ের জোরাল শটে গোল করে ২-২ করেন। উত্তেজনায় ঠাসা গুডিসন পার্কের শেষ ডার্বিটা এমন নাটকীয়ভাবেই শেষ হয়।খেলা অমীমাংসিত থাকলেও এক পয়েন্ট নিয়েও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। আর ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের দল এভারটন।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top