News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সরকার দ্বারা পেশকৃত বাজেট পরিকল্পনাহীন এবং দায়সারা, বিকল্প প্রস্তাব আনবে বামফ্রন্ট
Image

বিজেপি সরকার দ্বারা পেশকৃত বাজেট পরিকল্পনাহীন এবং দায়সারা, বিকল্প প্রস্তাব আনবে বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
বিজেপি সরকার দ্বারা পেশকৃত বাজেট পরিকল্পনাহীন এবং দায়সারা। বামফ্রন্টের পাঁচটি দল বাজেটের বিকল্প হিসেবে এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরে জনগণের সামনে পেশ করবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বামফ্রন্টের রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ণ কর।

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় সরব হল বামফ্রন্ট। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে বামফ্রন্টের পাঁচটি দল বিজেপি সরকারের বাজেটের বিরোধিতায় সরব হয়। এই বাজেট বাজে অর্থনৈতিক দুরবস্থা নামিয়া আনবে বলে দাবি করেন বামফ্রন্ট নেতৃত্বরা। তাই বামফ্রন্ট বাজেটের বিকল্প হিসেবে একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরে জনগণদের সামনে পেশ করবে। এই বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে কর ছাড়ের দিলে সেই টাকা কোথা থেকে আনবেন সেই প্রশ্নও তুলেছে বামফ্রন্ট।

এছাড়াও এই বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেন নারায়ন কর। তিনি বলেন কৃষকদের জন্য কোন টাকা বরাদ্দ করা হয়নি বাজেটে। ফসল বীমা যোজনা থেকে তিন হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। গ্রাম উন্নয়নের ক্ষেত্রেও বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। এইসব বিষয় উল্লেখ করে, নতুন প্রস্তাব পেশ করবে বামফ্রন্ট। এমনটাই এদের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্বরা।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top