News Flash

Image

কল্যাণপুরে বিজেপির বিজয় মিছিল

কল্যাণপুর, ১১ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার দুপুরে কল্যাণপুর মন্ডলের উদ্যোগে এক সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শনিবার দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আম আদমি পার্টিকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতার মসনদ দখল করে। এই আনন্দে গোটা রাজ্যের সাথে কল্যাণপুর মন্ডলের উদ্যোগেও বিজয় মিছিল অনুষ্ঠিত করে। এদিনের ওই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কল্যানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িক পিনাকি দাস চৌধুরী, মন্ডল সভাপতি নিতাই বল, মন্ডল নেতা চয়ন রায়, সোমেন গোপ সহ অন্যান্যরা।

এদিনের ওই মিছিলটি কল্যানপুর মন্ডলের দাচুরা বাজার থেকে শুরু হয়ে কল্যাণপুর মিনি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিজয় মিছিলে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top