News Flash

Image

লেকচৌমুহনী বাজারের ব্যবসায়ীদের বিক্ষোভ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : আগরতলা পৌর নিগমের ১৯ নং ওয়ার্ড অফিসের সামনে আজ লেকচৌমুহনী বাজারের প্রায় ৬০০ থেকে ৭০০ জন ব্যবসায়ী বিক্ষোভ প্রদর্শন করেন। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, কোনো বিকল্প ব্যবস্থা না করেই তাদের দোকানপাট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, লেকচৌমুহনী বাজারে রাজার আমল থেকে ব্যবসা চলছে এবং অনেকে বংশ পরম্পরায় এখানে নিজের পারিবারিক ব্যবসা করছেন। জাতি- উপজাতি নির্বিশেষে অনেকেরই দৈনিক রোজগারের ব্যবস্থা রয়েছে এই বাজারে, হঠাৎ করে বাজার ভেঙে দিলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়তে হবে। তাই তারা প্রথমে বিকল্প ব্যবস্থা করে তারপর বাজার উন্নয়নের কাজ শুরু করার দাবি জানান।

ব্যবসায়ীরা আরও জানান, তারা আগরতলা পৌর নিগমের মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে এই সমস্যার সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন, সরকার তাদের মানবিক দিকটি বিবেচনা করে একটি সুষ্ঠু সমাধান বের করবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top