News Flash

Image

গাঁজা বাগান থেকে উদ্ধার এয়ারগান

সোনামুড়া, ৬ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে গাঁজা বাগান থেকে উদ্ধার হয়েছে এয়ারগান।সোনামুড়া থানার পুলিশ উদ্ধারকৃত এয়ারগানটিকে থানায় নিয়ে গিয়েছে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার বিবরণে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারী গভীর রাতে ধনীরামপুর রিজার্ভ ফরেস্টে সোনামুড়া থানার এস আই প্রবীর চন্দ্র সাহা, পুলিশ অফিসার তপন দাস, ডিএসপি ডি আই বি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে নেমে শুকনো গাঁজা এবং প্রায় ৬৫ কেজি বস্তাবন্দী গাঁজা উদ্ধার করে। পাশাপাশি পুলিশী তল্লাশিতে সেখানে থাকা একটি কুঁড়েঘর থেকে উদ্ধার হয়েছে একটি এয়ারগান। ওই এয়ারগানটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযানে কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এই জাতীয় ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি

আগরতলা, ২ মে : ২০২৫-২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী থাকল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ প্রজ্ঞা ভবন-এ আয়োজিত বার্ষিক…

ByByTaniya Chakraborty May 2, 2026

সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালা, শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা

আগরতলা, ২ মে: শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ…

ByByTaniya Chakraborty May 2, 2026

ধর্মনগরে ভোট গণনাকে কেন্দ্র করে ১০০ মিটারের মধ্যে জারি বিএনএসএস ১৬৩ ধারা

আগরতলা, ২ মে: আগামী ৪ মে ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে কড়া নিরাপত্তা…

ByByTaniya Chakraborty May 2, 2026

ধর্মনগরে পুলিশের দুঃসাহসিক অভিযান, উদ্ধার ৬০ অবৈধ গ্যাস সিলিন্ডার, মহকুমাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ মে: দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাস সিলিন্ডার চুরি ও কালোবাজারির অভিযোগের জেরে অবশেষে কড়া…

ByByTaniya Chakraborty May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top