News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আরএসএস জনগণকে সংবিধানমূলে প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে : আশীষ সাহা
Image

শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আরএসএস জনগণকে সংবিধানমূলে প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে : আশীষ সাহা

আগরতলা, ২৬ জানুয়ারি : শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আরএসএস জনগণকে সংবিধানমূলে প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টায় করছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এসে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা।

প্রসঙ্গত, আজ যথাযত মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস দলের নেতা সহ দলীয় কর্মীরা।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এবং ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে বীর সংগ্রামীরা তাঁর নিজের জীবনকে দেশের প্রতি উৎসর্গ করে দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ সকল ভারতীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপস্থিত নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ সাহা বলেন, সংবিধানমূলে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, ন্যায়প্রতিষ্ঠা, সমানুতা এবং ধর্মনিরপেক্ষতার সোপান ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি দেশের মানুষ অধিকার রূপে প্রাপ্ত করেছিল। বর্তমানে শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আরএসএস মিলে ওইসব অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করবে। আজকের এই প্রজাতন্ত্র দিবসে কংগ্রেস দল সংবিধান রক্ষার সংকল্প অঙ্গীকারবদ্ধ। এই সংবিধান রক্ষার্থে শাসক দলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top