News Flash

  • Home
  • দেশ
  • ‘শর্মিলাদি’কে বার্তা মুখ্যমন্ত্রীর, সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা
Image

‘শর্মিলাদি’কে বার্তা মুখ্যমন্ত্রীর, সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): সইফ আলি খান দুষ্কৃতীর ছুরিতে জখম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুরে এক এক্সবার্তায় মমতা লিখেছেন, প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাতে মুম্বইয়ে সইফ আলি খানের বাড়িতে এক চোর ঢুকে পড়ে। চোরকে দেখে চিৎকার শুরু করেন সইফের বাড়ির কর্মচারীরা। সে সময় ঘুম ভেঙে যায় সইফ আলি খানের। নিজের ঘর থেকে বেরিয়ে সইফ আলি খান চোরের মুখোমুখি পড়ে যান। ধরা পড়ার ভয়ে চোর সইফ আলি খানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top