News Flash

Image

(Update) ত্রিপুরার সাতটি স্থানে ইডি-র হানা

আগরতলা, ১০ জানুয়ারি: আজ ত্রিপুরার সাতটি স্থানে একযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানা দিয়েছে। মূলত, আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলিকে লক্ষ্য করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সকালে ছয়টা থেকে শুরু হওয়া এই অভিযানে তল্লাশি ও বাজেয়াপ্ত কার্যক্রম চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিদেশী অ্যাকাউন্টের সাথে যুক্ত সন্দেহজনক ব্যাঙ্কিং কার্যকলাপ সহ বড় আকারের অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

আজ সিপাহীজলা জেলায় উত্তর কালামচৌড়ায় বাসিন্দা অপু রঞ্জন দাস (৩৮), রামপদ পাড়ায় বাসিন্দা বিশু ত্রিপুরা এবং বিশালগড়ে তাপস দেবনাথের (৪২) বাড়িতে অভিযান চালায়।তাছাড়া, পশ্চিম ত্রিপুরা জেলায় বড়দোয়ালীর বণিক পাড়ায় বাসিন্দা দেবব্রত দে (৪৩), নন্দননগর সরকার পাড়ার বাসিন্দা কামিনী দেববর্মা (৫২) এবং টাউন শিব নগরে বাসিন্দা লিটন সাহার (৪৬) বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।তাছাড়া, পুলিশ কর্মী ধ্রুব মজুমদারের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অমল বৈদ্যের উদয়পুর পুলিশ লাইনস্থিত বাড়িতেও ইডি’র অভিযান চালিয়েছে। প্রায় ২৫০ জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

Releated Posts

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top