News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপডেট : ফের মাওবাদীদের নাশকতা, বিজাপুরে আইইডি বিস্ফোরণে ৮ জওয়ান-সহ নিহত ৯
Image

আপডেট : ফের মাওবাদীদের নাশকতা, বিজাপুরে আইইডি বিস্ফোরণে ৮ জওয়ান-সহ নিহত ৯

রায়পুর, ৬ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ভয়াবহ হামলা চালাল মাওবাদীরা। সোমবার নিরাপত্তা বাহিনীর গাড়িতে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জওয়ান-সহ মোট ৯ জনের। প্রাণ হারিয়েছেন গাড়ির চালকও।

আইজি বস্তার জানিয়েছেন, দান্তেওয়াড়া, নারায়ণপুর ও বিজাপুরে যৌথ অভিযান চালানোর পর ফিরছিলেন দান্তেওয়াড়া ডিআরজি জওয়ানরা। সেই সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর গাড়িটি উড়ে যায়। মৃত্যু হয়েছে গাড়ির চালক এবং দান্তেওয়াড়া ডিআরজি-র ৮ জন জওয়ানের।

আইজি বস্তার পি সুন্দররাজ বলেছেন, “গত ৩ দিন ধরে নারায়ণপুর জেলা, দান্তেওয়াড়া ও বিজাপুর অঞ্চলে নকশালবিরোধী অভিযান চলছিল। এই অপারেশন চলাকালীন, আমরা ৫টি নকশালদের মৃতদেহ উদ্ধার করেছি এবং একজন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। যখন নিরাপত্তা বাহিনীর দল ফিরছিল, বিজাপুরের আম্বেলি এলাকায়, নকশালদের দ্বারা একটি আইইডি বিস্ফোরণ ঘটে। ৮ দান্তেওয়াড়া ডিআরজি জওয়ান এবং একজন চালক এই হামলায় প্রাণ হারিয়েছেন।”

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top