News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতির মৃত্যু
Image

দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতির মৃত্যু

আগরতলা, ৩১ ডিসেম্বর: দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হওয়া পুরুষ হাতির মৃত্যু হয়েছে। গতকাল রাত নয়টা নাগাদ ৩৫ বছর বয়সী ওই বন্যহাতিটির মৃত্যু হয়েছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার একটি জঙ্গলে তার প্রাথমিক চিকিৎসা চলছিল। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও ওই হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান বন্য দপ্তরের এক আধিকারিক।

প্রসঙ্গত, গত শনিবার রাতে আগরতলা থেকে ধর্মনগরগামী একটি লোকাল ট্রেন তেলিয়ামুড়া বন বিভাগের অন্তর্গত শালবাগান এলাকায় হাতিটিকে ধাক্কা দেয়। ওই দূর্ঘটনায় হাতির পেছনের পা দুটোই ভেঙ্গে গিয়েছিল। তাতে অচল হয়ে পড়েছিল হাতিটি। এই খবর পেয়ে তেলিয়ামুড়া বন দফতর এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের চিকিৎসকরা হাতিটিকে চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করছিল। তারপর থেকে তাকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কর্মকতারা। গতকাল রাতে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও ওই হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

আজ তিনজন ভেটেরিনারি চিকিৎসক, প্রানী সম্পদ বিকাশ দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। তারপর মাটিতে গর্ত করে কবর দেওয়া হয়েছে।

এদিকে, ত্রিপুরা বন দফতর তেলিয়ামুড়ায় জিআরপি থানায় একটি এফআইআর দায়ের করে এবং লামডিং-এ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বন দফতরের তরফ থেকে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহেলার জন্য ওই হাতিটির মৃত্যু হয়েছে বলে দাবি করে।

Releated Posts

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top