News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল আটক
Image

ফের বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল আটক

কৈলাসহর, ৩০ ডিসেম্বর : ফের বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালালকে আটক করা হয়েছে। ঘটনা কৈলাসহর থানা এলাকায়।

ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পাড় হয়ে আসার সময় টহলরত বি.এস.এফ জওয়ানরা দুইজনকে আটক করে সমরুরাপাড় বি.ও.পি-তে নিয়ে যায়। ঘটনা রবিবার গভীর রাতে। বি.এস.এফ জওয়ানরা সমরুরপাড় বি.ও.পি-তে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, আটক দুই ব্যক্তির মধ্যে একজনের নাম সুজন আলমিক(১৯)। সুজন আলমিক বাংলাদেশের নাগরিক। সুজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমংগল থানাধীন এলাকায়। আটক অপর ব্যক্তির নাম মতিলাল মুন্ডা(৩৫)। মতিলাল মুন্ডার বাড়ি কৈলাসহরের মনুভ্যালী এলাকায়।

আটক দুই ব্যক্তিকে সমরুরপাড় বি.ও.পি-এর ১৯৯ব্যাটেলিয়ন বি.এস.এফ জওয়ানরা সোমবার বিকেলে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়। মতিলাল মুন্ডার মাধ্যমেই বাংলাদেশের নাগরিক সুজন আলমিক আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়েছিল। মতিলাল মুন্ডা দালালের কাজ দীর্ঘদিন ধরেই করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বি.এস.এফের অভিযোগ মুলে পুলিশ কৈলাসহর থানায় একটি মামলা রেজিষ্ট্রি করে। মামলার নম্বর হলো কেএলএস/পিএস/১২২/২০২৪। বাংলাদেশের নাগরিক সুজন আলমিক সহ ভারতীয় দালাল মতিলাল মুন্ডাকে সোমবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান।

Releated Posts

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top