News Flash

  • Home
  • দেশ
  • অধ্যক্ষকে চিঠি দিল কংগ্রেস, পাল্টা বিজেপির বিরুদ্ধে আনলেন অভিযোগ
Image

অধ্যক্ষকে চিঠি দিল কংগ্রেস, পাল্টা বিজেপির বিরুদ্ধে আনলেন অভিযোগ

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনের মকর দ্বারের বাইরে বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো কংগ্রেস। এই ঘটনার প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে কংগ্রেস। চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল, কে সুরেশ এবং মানিকম টেগোর। চিঠিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে লেখা হয়েছে, “আমরা যখন মকর দ্বারের মাধ্যমে সংসদে প্রবেশের চেষ্টা করছিলাম, তখন প্রতিবাদী সাংসদদের প্রবেশে শারীরিকভাবে বাধা দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শাসক দলের তিনজন সাংসদ শারীরিকভাবে হেনস্থা করেছিলেন।”

কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “আসলে, বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে সদনে যাওয়ার সময় বাধা দিয়েছিল। তাঁরা উদ্দেশ্যমূলকভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেছিল, তাঁরা বিরোধী দলনেতার পথ অবরুদ্ধ করেছিল। আমরা ইতিমধ্যেই স্পিকারের কাছে একটি অভিযোগ জানিয়েছি।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top