News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলতি বাইকে পুলিশের আঘাতে দুর্ঘটনার কবলে পড়ে চালক
Image

চলতি বাইকে পুলিশের আঘাতে দুর্ঘটনার কবলে পড়ে চালক

বিশালগড়, ১৫ ডিসেম্বর : চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় চালকের মাথায় হেলমেট না থাকায় চলন্ত বাইকে পুলিশের লাঠিচার্জ করেছে। এতে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কা লাগে বাইসাইকেলে। আহত হয়েছেন বাইক চালক সহ বাইসাইকেল চালকও। বর্তমানে উভয়েই জিবি হাসপাতালে চিকিৎসারত।

ঘটনার বিবরণে জানা গেছে, চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় বেশ কিছুদিন ধরে চেকিংয়ের জন্য বসছে পুলিশ। আজ পুলিশ চেকিংয়ের সময় এক বাইক আরোহী সেই পথ দিয়ে যাচ্ছিল। তার মাথায় হেলমেট না থাকায় জনৈক পুলিশ কর্মী দ্রুতগামী বাইকে লাঠির আঘাত করে। এতে চালক ভারসাম্য হারিয়ে অন্যদিকে থেকে আসা বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে আহত হন বাইক চালক সহ বাইসাইকেল চালকও।

পুলিশের এহেন কার্যকলাপে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। চলতি বাইকে লাঠির আঘাত করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তাঁরা।

আহতদের উদ্ধার করতে অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা গুরুতর দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top