News Flash

  • Home
  • খেলা
  • সিরিয়াতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব দেশটির ফুটবলেও
Image

সিরিয়াতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব দেশটির ফুটবলেও

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : সিরিয়াতে অভ্যুত্থানের পর তাঁর প্রভাব পড়ছে সব জায়গায়। এই প্রভাব থেকে বাদ যায়নি দেশটির ফুটবলও। রাষ্ট্রক্ষমতায় বদলের পর সিরিয়া জাতীয় ফুটবল দলের জার্সি ও লোগোর রং বদলে দিয়েছে সিরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)। ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নতুন রঙের লোগো পোস্ট করা হয়েছে। এত দিন সিরিয়ার জার্সির রং লাল ছিল এখন সেটি হয়েছে সবুজ।

সোমবার থেকে এসএফএর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, এক্স) পোস্টগুলোতে লালের জায়গায় সবুজ রং ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সিরিয়া ফুটবল দলের খবরাখবর দেওয়া হয়, এমন একটি পেজে যেখানে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করছে, যা কিনা স্বজনপ্রীতি, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত।’

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top