News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নলছড় রামকৃষ্ণ ক্লাবের সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ
Image

নলছড় রামকৃষ্ণ ক্লাবের সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ

আগরতলা, ১৯ নভেম্বর : জোরপূর্বক জোতের জমি দখল এবং ডিডাব্লিউএস কর্মী ও স্থানীয় শিক্ষকের কাছ থেকে চাঁদার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো নলছড় পুয়াংবাড়ী বরুয়া চৌমুহনি এলাকার রামকৃষ্ণ ক্লাবের কতিপয় সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন পুয়াংবাড়ি বরুয়া চৌমুহনি এলাকার শিক্ষক সুরুজ কান্তি দাস, এবং ডিডাব্লিউএস জুনিয়ার ওভারশিয়ার রাকেশ দাস‌।

সংবাদে প্রকাশ, নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুয়াংবাড়ি বরুয়া চৌমুহনি এলাকার বাসিন্দা শিক্ষক সুরুজ কান্তি দাসের স্থানীয় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায় পৈত্রিক সম্পত্তি আঠারো কানি জায়গা রয়েছে। তিনি ওই এলাকার কিছু জমি রাকেশ দাস নামে ডিডাব্লিউএস-র এক কর্মীর কাছে বিক্রি করেন। সরকারি নিয়ম অনুসারে রাকেশ দাস যথারীতি বাড়ি তৈরি করার জন্য সেই মাটি কাটার কাজ শুরু করেন। এসব দেখে স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্যরা রাকেশ দাসের কাছে ১৫০০০০ টাকা দাবি করে।
এদিকে, রাকেশ দাস সেই টাকা দিতে অস্বীকার করায় ক্লাবের কিছু সদস্য দাবি করেন সুরুজ কান্তি দাস যে জায়গাটি বিক্রি করেছেন সেই জায়গা ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে। এছাড়াও সুরুজ কান্তি দাস এবং রাকেশ দাস কে এলাকার জমি মাফিয়া বলে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

শিক্ষক সুরুজ কান্তি দাসের ১৮ কানি জমির সমস্ত কাগজ পত্র থাকা সত্ত্বেও স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় সদস্য চাঁদার নামে অর্থ হাতিতে নেওয়ার চেষ্টা করছেন। টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে বিভিন্ন ভাবে অপদস্থ এবং বদনাম হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সুরুজ কান্তি দাস ও রাকেশ দাসের বক্তব্য, এই অপপ্রচারের ফলে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে। তাই ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে সাংবাদিক সম্মেলন করেন তারা। রামকৃষ্ণ ক্লাবের ওই কতিপয় সদস্যরা শাসকদলের রামাবলী গায়ে দিয়ে একাধিক মানুষের কাছ থেকে নানাভাবে অর্থ হাতিয়ে নেওয়ার ধান্দায় নেমেছেন। তাই তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুরুজ কান্তি দাস ও রাকেশ দাস।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top