News Flash

  • Home
  • দেশ
  • দেব দীপাবলি উপলক্ষ্যে বারাণসীর গঙ্গার ঘাটে আঁটোসাঁটো নিরাপত্তা 
Image

দেব দীপাবলি উপলক্ষ্যে বারাণসীর গঙ্গার ঘাটে আঁটোসাঁটো নিরাপত্তা 

বারাণসী, ১৩ নভেম্বর (হি.স.): শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে দেব দীপাবলি উৎসব। জানা গেছে, নমো ঘাটে সেদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন। সেই উপলক্ষ্যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বারাণসীর ডিসিপি জানান , ঘাটের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এছাড়া ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হবে। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন নমো ঘাটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেব দীপাবলির সূচনা করবেন। উপরাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন ক্রুজে সফর করবেন বলেও জানা গেছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top