News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাগমারা’তে ভোটের প্রচারে একমঞ্চে রাহুল গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী 
Image

বাগমারা’তে ভোটের প্রচারে একমঞ্চে রাহুল গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী 

রাঁচি, ৯ নভেম্বর (হি. স.) ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার তুঙ্গে। শনিবার ভোট প্রচারে এক মঞ্চেই রাহুল গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী। ধানবাদ জেলার বাগমারা ‘তে যোগ দেন। কংগ্রেস প্রার্থী জলেশ্বর মোহতা’ র সমর্থনে প্রচার যোগদান করেন উভয়েই। শ্রী গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির জন্য গরীব মানুষের দুর্দশা এই মুহূর্তে চরমে। অথচ, বিজেপি শাসিত দিল্লি সরকারের এ নিয়ে কোনও হেলদোল নেই। কর ব্যবস্থার সংশোধনীর নামে লুট করা হচ্ছে দেশবাসীর অর্থ – এই মারাত্মক অভিযোগ উত্থাপন করেন তিনি। আমদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতেই সচেষ্ট কেন্দ্রীয় সরকার। ধারাভি’তে এক লক্ষ কোটি টাকাতে জমি দেওয়া হয়েছে। এর থেকে বেশি অর্থ নাকি আর কেউ দিতেই পারে না বলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সবিস্তারে জানিয়ে দেন তিনি। দেশের তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের কথা তুলেও ধরেছেন রাহুল।

উল্লেখ্য, সিমডেগা ও লোহারদাগা’তে এর আগেই জনসভা সেরেছেন শ্রী গান্ধী। ধানবাদে জনসভার পর অধীরকে সঙ্গে নিয়ে যান তিনি জামশেদপুরে।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top