News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ রোহিঙ্গা সহ লক্ষাধিক টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার বিএসএফের হাতে
Image

২ রোহিঙ্গা সহ লক্ষাধিক টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার বিএসএফের হাতে

আগরতলা, ১ নভেম্বর: ২ জন রোহিঙ্গা সহ মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিএসএফ।

শুক্রবার বেলা প্রায় ২ টা নাগাদ করবুক এলাকায় রোহিঙ্গাদের অবৈধ উপস্থিতি এবং চলাচলের বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, গোমতী জেলার অন্তর্গত বিওপি ভাটিয়াবাড়ির বিএসএফ সৈন্যরা করবুক বাসস্ট্যান্ডে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আটক রোহিঙ্গারা দুজনই বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, মোবাইল ও ইউএনএইচসিআর কার্ড উদ্ধার করা হয়েছে।

এছাড়াও বিএসএফ ত্রিপুরার সতর্ক সৈন্যরা বিভিন্ন অপারেশনে ভারত বাংলাদেশ সীমান্তে আন্তঃসীমান্ত চোরাচালানের বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ করে এবং ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৯ মূল্যের বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র এবং ১৬০০ কেজি চিনি জব্দ করেছে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top