News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুয়ো পরিষ্কার করতে গিয়ে অল্পেতে প্রাণে বাঁচলেন একই পরিবারের তিনভাই
Image

কুয়ো পরিষ্কার করতে গিয়ে অল্পেতে প্রাণে বাঁচলেন একই পরিবারের তিনভাই

কুমারঘাট, ১ নভেম্বর : বাড়ির কুয়ো পরিষ্কার করতে গিয়ে দৈবক্রমে প্রাণে বাঁচলেন একই পরিবারের তিন ভাই সহ আরো একজন। কুয়োর ভেতরেই জ্ঞান হারালেন তারা। পরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় রাজেন্দ্র নগরে।

কুয়ো পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো একসাথে চারজন। কুয়োর ভেতরে অক্সিজেনের সমস্যা জনিত কারণে জ্ঞান হারায় তারা। ঘটনা শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজেন্দ্রনগর এলাকায়।

ঘটনার বিবরনে জানা গেছে, এদিন নিজ বাড়িতে শৌচালয়ের একটি নতুন কুয়ো পরিষ্কার করতে কুয়োতে নামেন প্রদীপ মালাকার নামে এক ব্যক্তি। কুয়োর ভেতরে কিছু জায়গা নেমেই হঠাৎই জ্ঞান হারান তিনি। পরে তাকে উদ্ধার করার জন্য কুয়েতে নামেন একে একে তার দুই ভাই পবিত্র মালাকার এবং প্রভাত মালাকার। একইভাবে তারাও সঙ্গাহীন হয়ে পড়েন কুয়েতে নেমে। পরে তাদের উদ্ধার কাজে হাত লাগাতে এলাকার সিলু দে নামে এক বাসিন্দাও কুয়েতে নামলে সেও সেখানে জ্ঞান হারায় বলে জানিয়েছেন আহতদের পরিবারের লোকজন।

পরে এলাকার মানুষের সহযোগীতায় দুজনকে দড়ির সাহায্যে বের করা হয় কুয়ো থেকে। ঘটনা প্রত্যক্ষ করে হৈচৈ শুরু করেন বাড়ীর লোকজন। এলাকার মানুষ ভীড় জমান ঘটনাস্থলে। খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। পরে দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অন্য সঙ্গাহীনদের কুয়ো থেকে উদ্ধার করে নিয়ে যায় ফটিকরায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চারজন। তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল।গভীর কুয়োতে অক্সিজেন জনিত সমস্যার কারনেই ঘটে এই বিপত্তি।বরাত জোরে এদিন প্রাণে বাঁচেন চারজন। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পরে চাঞ্চল্য।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top