News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর মহকুমার বড়লুতমাতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২৮তম শ্রীকৃষ্ণের মহারাস যাত্রা
Image

কমলপুর মহকুমার বড়লুতমাতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২৮তম শ্রীকৃষ্ণের মহারাস যাত্রা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৯ অক্টোবর: কমলপুর মহকুমার বড়লুতমাতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২৮ তম শ্রীকৃষ্ণের মহারাস যাত্রা উপলক্ষে মেলা। পাঁচদিনব্যাপি চলবে এই মেলা। মেলার অন্তিমদিনে তথা ১৫ নভেম্বর আয়োজিত হবে মনিপুরীদের ঐতিহ্যবাহী রাখালনৃত্য, গোপীনৃত্য ও রাতে অনুষ্ঠিত হবে মহারাসযাত্রা উৎসব বড়লুৎমাস্থিত ত্রয়মণ্ডপে।

বলা বাহুল্য আজ থেকে ১২৭ বছর পূর্বে এই এলাকায় রাসযাত্রা উৎসবের সূচনা হয়েছিল। যারা সূচনা করেছিলেন তারা কেউ এখন আর নেই। তবে তাদের উত্তরসূরীরা এই মহারাসযাত্রা উৎসব করছেন প্রতিবছর। তবে রাসযাত্রার বয়স এবার ১২৮-এ পা দিলেও সেই উৎসব কিন্তু এখনো তাঁর পূর্ণ যৌবন ধরে রেখেছে। এরমধ্যেই রাসযাত্রা অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব সহ জেলাশাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা ম্যাজিস্ট্রেট জি এস নায়েক সহ বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন।

বলা বাহুল্য এই মহারাসযাত্রাকে কেন্দ্র করে কমলপুরের বড়লুতমা এলাকা প্রতি বছর সেজে উঠে আলোকমালায়। শোনাযায় প্রথম যখন রাসযাত্রা উৎসব শুরু হয়েছিল তখন সেখানে বৈদ্যুতিক আলো কল্পনারও অতীত ছিল।ছিল বাঘ, ভাল্লুকের ভয়। তখন সময় সেই ভয়কে জয় করে মানুষ আসতো রাসযাত্রায়।তখন সময় মশাল জ্বালিয়ে তারা মহারাস যাত্রায় আসতো।কিন্তু এখন সেখানে সজ্জিত আলোকমালার বিচ্ছুরণ চোখ ধাদিয়ে দেয়। শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে মেলায়।খোলা হয় বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্টল। পাঁচদিন বিমল সিনহা মুক্তমঞ্চে চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top