News Flash

  • Home
  • খেলা
  • সি কে নাইডু ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে লড়াকু মেজাজে ত্রিপুরা
Image

সি কে নাইডু ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে লড়াকু মেজাজে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তামিলনাড়ুর ব্যাটিং আস্ফালন অনেকটাই প্রতিহত। ব্যাটার্সরা সারাদিন ব্যাট হাতে উইকেট আগলে রাখলেও মূলতঃ তেমন রানের মুখ কিন্তু দেখতে পায়নি। রবিবার থেকে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ত্রিপুরা বনাম সফরকারি তামিলনাড়ুর মধ্যে কর্নেল সি কে নাইডু ট্রফি তথা পুরুষদের অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ শুরু হয়েছে। ‌ প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে তামিলনাড়ু দিনভর খেলে ৮৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে অজিতেশ ৭৯ রানে এবং অতীশ ৫০ রানে প্যাভেলিয়নের ফিরলেও বিগনেশ ২৫ রানে এবং ধিরন ১০ রানে অপরাজিত ভূমিকায় উইকেটে রয়েছেন। অজিতেশ ১৮৫ গোল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান পায়। অতীশ অর্ধশত রান পেয়েছে ১১৮ বল খেলে সাতটি বাউন্ডারি মেরে। ‌ রাজ্য দলের বোলার অভিজিৎ দেববর্মা একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছে পঞ্চান্ন রানের বিনিময়ে। এছাড়া সৌরভ কর ও দীপ্তনু চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লিগের অন্য খেলায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে চন্ডিগড় দিনের শেষে ৯০ ওভারে পাঁচ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করেছে। কর্ণাটকের বিরুদ্ধে মহারাষ্ট্র ৮৭ ওভারে আট উইকেটে ২৫৫ রান এবং ওড়িশার বিরুদ্ধে কেরালা ৮২.১ ওভারে সাত উইকেটে ২৭৬ রান সংগ্রহ করেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top