News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোটারী ক্লাব অব আগরতলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি
Image

রোটারী ক্লাব অব আগরতলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি

আগরতলা, ২৬ অক্টোবর: স্থানীয় ধ্রুবতারা সংঘ, কাওয়াবন, দূর্গানগর, জিরানিয়া-তে রোটারী ক্লাব অফ আগরতলা-এর উদ্যোগে এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম-এর সহযোগীতায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

 উক্ত শিবিরে মেডিসিন, শিশু ও ডায়াবেটিস-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে পরিষেবা প্রদান করেন। শিবিরে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রায় দুইশত (২০০) জন লোক এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন পরিষেবা গ্রহন করেন। এই স্বাস্থ্য শিবিরের আয়োজনে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম ও স্থানীয় ক্লাব ধ্রুবতারা সংঘ রোটারী ক্লাবকে বিভিন্নভাবে সহযোগিতা করে। স্বাস্থ্য শিবির শুরু হওয়ার আগে রোটারী ক্লাব অব আগরতলার তরফ থেকে স্থানীয় দূর্গা ইটভাট্টার ১৫০ জন শ্রমিকদের মধ্যে বস্ত্র ও বাচ্চাদের মধ্যে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অফ আগরতলা-এর পক্ষ থেকে সেক্রেটারি রোটারিয়ান ডাঃ বিধান গোস্বামী, রোটারিয়ান ডাঃ সুলতা দাস, রোটারিয়ান ইঞ্জি: প্রিয়নাথ দাস, রোটারিয়ান অসীম চক্রবর্তী, রোটারিয়ান কিশলয় ঘোষ এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম-এর পক্ষ থেকে ডাঃ রনেন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

রোটারীর তরফে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top